মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তন্ময়ের ‘শেষ চুম্বন’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১৯ বার পড়া হয়েছে

বাপজানের বায়োস্কোপ’ খ্যাত অভিনেত্রী সানজিদা তন্ময়ের দ্বিতীয় ছবি ‘শেষ চুম্বন’ মুক্তি পেয়েছে আজ। তার সঙ্গে জুটি হয়েছেন নবাগত সাগর।এ ব্যাপারে তন্ময় বললেন, যেকোনো শিল্পীর জন্য নিজের অভিনীত ছবি মুক্তি পাওয়া একটি আনন্দের বিষয়। আমারও ভালো লাগছে সুন্দর গল্পের একটি ছবিতে কাজ করতে পেরেছি। কাজটি করে তৃপ্তি পেয়েছি।তিনি আরো বললেন, ছবিতে আমার চরিত্রের নাম পারমিতা। গল্পে একের পর এক টুইস্ট দেখানো হবে। একে থ্রিলার গল্পও বলা যেতে পারে।  ছবিতে সাগর ও তন্ময় ছাড়া সিআইডি অফিসারের ভূমিকায় অভিনয় করছেন শিমুল খান এবং আরো রয়েছে শিশুশিল্পী রাইসা।গল্পে দেখা যাবে, একজন অপরাধী বাবা নিজের কর্মকাণ্ডের প্রায়শ্চিত্ত করতে আত্মহত্যার পথ বেছে নেন। শেষ সময়ে তিনি নিজের সন্তানের কাছে একটি চুম্বন প্রত্যাশা করেন।এদিকে আসছে মার্চে তন্ময় অভিনীত ‘শূন্য’ ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে। এখন এ অভিনেত্রী ছোট ও বড় পর্দা দু’ অঙ্গনে সমানভাবে কাজ করছেন।

 

 

 

RTV ,অনলাইন/


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451