বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১১ জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) ঝালকাঠি পৌরসভার গাবখান ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় খুলনা-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পাশে থাকা কয়েকটি অটোরিকশাসহ খাদে পড়ে যায় ট্রাকটি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জয়নুল ইসলাম, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সাথে স্থানীয়রাও পুলিশকে সহায়তা করছেন।

সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451