বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা 

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

 

 

 

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে । শুক্রবার ( ৬মার্চ) রাত ১ টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । সংবাদ পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানের সহযোগিতায় অভিযান চালিয়ে দেড়টার দিকে

সুপ্রিম কোর্টের আইনজীবী (মাদকাসক্ত) হোসাইন মো: তাইফুর(৪০)কে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি নিহত তাহমিনা আক্তার তানিয়া(৩৬) এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

স্থানীয় ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা যায়, ১৭ বছর পুর্বে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সাথে দড়িপাড়া এলাকার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী (মাদকাসক্ত) হোসাইন মো: তাইফুরের বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে বড় ছেলে তাসফিক ছোট মেয়ে তাহার জন্ম হয়। হোসাইন মো: তাইফুর দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত।

 

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী আসে তাহমিনা আক্তার তানিয়া। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সর্বোচ্চ বিচারের দাবী জানাই।

 

স্থানীয় শাকিল লস্কর জানান, হঠাৎ রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে গিয়ে দেখি বাসা থেকে ধোয়া বের হচ্ছে। পরে বাইরের কাচের জানালা ভাঙ্গলে দেখা যায়, তাহমিনা আক্তার তানিয়ার দেহ পুড়া অবস্থায় খাটের ওপর পড়ে আছে। পরবর্তীতে পুলিশে সংবাদ জানালে পুলিশ এসে আসামী গ্রেফতার ও লাশ উদ্ধার করেন। আমরা এই ঘটনার বিচার চাই।

 

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়েই আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। পাশাপাশি তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনাকারী হোসাইন মো: তাইফুরকে গ্রেফতার করি। এই ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এটা পারিবারিক কলহ।

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451