বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

আশুলিয়ায় নয়নজুলি খালের জায়গায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের ড্রেন নির্মাণ!

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

ঢাকার আশুলিয়ায় সরকারি নয়নজুলি খালটি প্রভাবশালীদের দখলে, এলাকাবাসী মানববন্ধন করেও জলাবদ্ধতার সমাধান হচ্ছে না বলে অভিযোগ উঠেছে জনমনে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পর প্রশাসন ওই খালটি উদ্ধার করার জন্য এলাকা পরিদর্শন করেন। এরপর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের মালিকের দখল করা নয়নজুলি খালটির জায়গায় ড্রেন করতে শুরু করেছে।

 

সোমবার (২ মার্চ ২০২৫ইং) বিকেলে ঢাকার আশুলিয়ার জামগড়া বেরুণ এলাকায় অবস্থিত সরকারি নয়নজুলি খালটি পরিদর্শন করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কে এম আকতার হোসেন, আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া বলেন, যেকোনো মূল্যে সরকারি নয়নজুলি খালটি উদ্ধার ও এলাকার জলাবদ্ধতা নিরসন করা হবে, দখলবাজ ও চাঁদাবাজ যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, কিছু রাস্তায় ১২ মাস জলাবদ্ধতা থাকে, আর সামান্য বৃষ্টি হলে পুরো এলাকার রাস্তায় পানি জমে থাকে, দেখা যায় এ এলাকায় সারা বছর জলাবদ্ধতা থাকে যার কারণে পথচারী ও যানবাহন এবং লোকজনের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হতে হয়। দীর্ঘদিন ধরে ড্রেন ও রাস্তাটি সংস্কার উন্নয়ন না হওয়ায় এ সমস্যা দিন দিন বেড়েই চলেছে। প্রশাসনের প্রতি হস্তক্ষেপ দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451