বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

স্টাফ রিপোর্টার , ঠাকুরগাঁও
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই টেলিভিশন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত ছাড়াই মিথ্যা মামলা নেয়ার অভিযোগ উঠেছে পীরগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে।

 

এ বিষয়ে গত ( ৮ মার্চ) রবিবার সন্ধ্যায় পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম ও তদন্ত ওসি আব্দুল হাকিমের বিচার চেয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন পীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম।

 

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন, এশিয়ান টিভির ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার জাকির হোসেন ও গ্রীন টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলীম।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি পীরগঞ্জ উপজেলার রাণীশংকৈল রোড সংলগ্ন একটি চায়ের দোকানে ব্যক্তিগত কোন্দলের কারণে দু -পক্ষের মধ্যে একটি মারামারি শুরু হয়। এসময় খবর পেয়ে এশিয়ান টিভির ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার জাকির হোসেন ও গ্রীন টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলীম ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে তাদের নাম উল্লেখ্য করে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে বিবাদীরা।

 

কিন্তু গত ৬ মার্চ অজ্ঞাত কারণে অভিযোগটি আমলে নিয়ে কোন তদন্ত না করে এই দুই সাংবাদিক সহ ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করে পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম ও তদন্ত ওসি আব্দুল হাকিম।

 

অভিযোগ রয়েছে, পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম ও তদন্ত ওসি আব্দুল হাকিম মোটা অংকের টাকার বিনিময়ে এই মামলাটি রুজু করেছেন। এই মামলার মানিত ৩ জন সাক্ষীর সাথে পুলিশের কোন কথা পর্যন্ত হয়নি বলে সাক্ষীরা জানান।

 

এই মামলার সাক্ষীরা ইতি মধ্যেই মামলাটি সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সাংবাদিকদের পক্ষে আদালতে উপস্থিত হয়ে এফিডেফিট করে ও জবানবন্দি দিয়েছেন।

 

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম মুঠোফোনে বলেন, আমরা সাংবাদিকদের অনেক সময় দিয়েছিলাম মীমাংসা হওয়ার তারা ব্যর্থ হলে রাজনৈতিক চাপে আমরা মামলাটি গ্রহণ করি।

 

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451