মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

এম এ আজম
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন সিটি নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব সুমন হোসেন।

আজ এক সাক্ষাৎকারে মোঃ সুমন হোসেন বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। এই পবিত্র মাসে আমরা যেন সকল প্রকার হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের সাথে মিলনের বন্ধন গড়ে তুলতে পারি, এই কামনা করি।”

তিনি আরও বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দঘন উৎসবে আমি আমার ওয়ার্ডের সকল ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ঈদুল ফিতর আমাদের সবাইকে ত্যাগের মহিমা ও সহনশীলতার শিক্ষা দেয়।”

সুমন হোসেন ওয়ার্ডের উন্নয়নে এবং জনগণের সেবা করার লক্ষ্যে নিজেকে উজাড় করে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, “আমি ১৪ নং ওয়ার্ডের মানুষের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করতে চাই। ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ সহ নানাবিধ সমস্যার সমাধান করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব।”

তিনি ওয়ার্ডের সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে ওয়ার্ডের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “ওয়ার্ডের উন্নয়ন আমাদের সবার দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলেমিশে ১৪ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলি।”

সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা বাণী ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মনে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। ওয়ার্ডবাসী তাকে তাদের পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা তার সাফল্য কামনা ক

রেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451