বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

রাজধানীর পল্টনে ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর আত্মহত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

রাজধানীর পুরানা পল্টনের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৭ এপ্রিল) ভোরে পুরানা পল্টনের ৫৯/৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মুনজুরি আফরোজ (৫৫) মেয়ে ও বোনকে নিয়ে একসাথে থাকতেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত মনজুরির ভগ্নিপতি ড. কাজী এম এম ইকবাল জানান, পুরানা পল্টনের ওই বাড়িটি মঞ্জুরীদের নিজেদের। সেখানে মেয়ে ও বোনের সঙ্গে থাকতেন মঞ্জুরী। তার স্বামী আক্তার হামিদ খান ২০০৭ সালে মারা গেছেন।

তিনি আরও জানান, ভোরে বাড়ির দারোয়ান তাকে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তখন তার স্বজনদের খবর দেন। পরিবারের ধারণা, ভোরের যেকোনো সময় তিনি বাড়িটির ৬ তলার ছাদে উঠেছিলেন। সেখান থেকেই লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

দীর্ঘদিন ধরে মঞ্জুরী হতাশাগ্রস্ত ছিলেন। এছাড়া মানসিকভাবেও অসুস্থ ছিলেন। মেয়েকে নিয়ে তিনি অনেক বেশি চিন্তা করতেন। এসব কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের সদস্যদের।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুফিয়ান জানান, খবর পেয়ে সকালে ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451