সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে
অভিনেত্রী স্বাগতা

বিয়ে করলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তার বরের নাম হাসান আজাদ। বুধবার দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিবাহত্তোর সংবর্দনা। ফোন আলাপে বিয়ের বিষয়ে নিশ্চিত করেছেন স্বাগতা নিজেই।

বিয়ের রাতে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন স্বাগতা। সেই ছবি মিলেছে বিভিন্ন তারকার ফেসবুক স্টোরিতে। অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও তাহমিনা মৌ স্বাগতার বিয়ের ছবি স্টোরিতে পোস্ট করে নতুন দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন স্বাগতা। তার বর হাসান আজাদ লন্ডনপ্রবাসী বলে জানিয়েছিলেন তখন। ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় তাদের।

স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন এই অভিনেত্রী। বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেন।

শোয়েব মালিকের বিয়ে, হঠাৎ কেন পিকের ক্লিপ ভাইরাল
অভিনেত্রী স্বাগতার স্বামী হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

গত বছরের সেপ্টেম্বরে স্বাগতাকে তার বান্ধবী ঢাকার একটি ক্লাবে নিয়ে যান। ওখানে হ্যাংআউট করতে গিয়েছিলেন তারা। অভিনেত্রীর বান্ধবীর এক বন্ধু সম্পর্কে হাসানের কাজিন হন। হাসানও ছিলেন সেখানে। সেটিই প্রথম দেখা। এরপর অনেক দিন দেখা হয়নি তাদের।

গত বছরের নভেম্বরে হাসানের সঙ্গে আবারও দেখা হয় স্বাগতার। তখন তিনি বুঝতে পারেন হাসান তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। স্বাগতাও সেই বন্ধুত্বকে স্বাগত জানান।

এসবের মধ্যেই মনে মনে নিজের জন্য পাত্র খুঁজছিলেন অভিনেত্রী। পরে জানতে পারেন হাসানও পাত্রী খুঁজছেন। ফলে দুয়ে দুয়ে চার মিলে যায় তাদের।

হাসান প্রথমে জানতেনই না যে স্বাগতা একজন তারকা। না জেনেই অভিনেত্রীকে ভালো লেগে যায় হাসানের। স্বাগতাও মনে মনে এমন একজনকে খুঁজছিলেন, যার সঙ্গে বাকিটা জীবন পার করে দেওয়া যায়। ঠিক এমন সময়েই দুজনের সঙ্গে পরিচয় হয় দুজনার।

স্বাগতার স্বামী গান লেখেন, সুর করেন। মিউজিক কম্পোজ করেন। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি গাইতেও পারেন স্বাগতা। তাই কাব্যিক ভঙ্গিতে অভিনেত্রী বললেন, মিউজিক আমাদের বেঁধে ফেলল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451