রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

কেন ভারত গেলেন শাকিব খান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার বাদশা শাকিব খান একের পর এক অনবদ্য সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। ঈদে ‘রাজকুমার’ মুক্তির পর ভীষণ সাড়া পড়েছে প্রেক্ষাগৃহে। একদিকে চলছে ‘রাজকুমার’র জয়জয়কার। অন্যদিকে ঢালিউড কিং উড়ে গেলেন অন্য একটি সিনেমার শুটিং করতে।

দেশে ঈদ উদযাপন শেষে ‘তুফান’ সিনেমার শুটিং করতে ভারতে গেছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। জানা গেছে, রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে।

শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ভারতে গেছেন তিনি। সেখানে সিনেমাটির শুটিং শুরু হবে ১৫ এপ্রিল থেকে, চলবে টানা একমাস। এ সিনেমায় থাকছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে ভারতের যিশু সেনগুপ্তের।

সিনেমাটির ঘোষণার দিন শাকিব খান বলেছিলেন, ‘দুই দেশের বড় তিনটি প্রযোজনা সংস্থা এই সিনেমায় লগ্নি করছে। আমরা একটি স্বপ্ন নিয়েই যৌথভাবে এগুচ্ছি-সেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর। আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ কোটি টাকার ব্যবসা করবে। হতে পারে ‘তুফান’ আমাদের সেই সুযোগ এনে দেবে। ‘তুফান’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আলফা আই, ভারতের এসভিএফ এবং চরকি।

মারকাট অ্যাকশন ধাঁচের সিনেমায় শাকিব খানকে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। নতুন সিনেমা ‘তুফান’ তেমনই ধুন্ধুমার ও হাইভোল্টেজ অ্যাকশন ধাঁচের সিনেমা। প্রথমবারের মতো ‘তুফান’ সিনেমার মধ্য দিয়ে একসাথে কাজ করছেন রায়হান রাফী ও শাকিব খান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451