রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

অভিনেতা জাহিদ হাসান হাসপাতালে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে
অভিনেতা জাহিদ হাসান।ছবি : সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তাকে চলতি সপ্তাহে ভর্তি করা হয়।

জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঠান্ডা লাগে। ৭ দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন।

এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের সি ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন।চিকিৎসকরা জানিয়েছেন, ঠান্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে, এখন এই অভিনেতার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।

হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান।

এদিকে দুই বাংলার তুমুল জনপ্রিয় সংঙ্গীতশিল্পী কবির সুমনকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিল্পীর ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত।

মনীষা দাশগুপ্ত তার ফেসবুকে লিখেছেন, ‘কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।’

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বর নিয়ে সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হন কবীর সুমন। তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চার সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451