শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ

সেলিম হায়দার , তালা, সাতক্ষীরা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন ‘দুগ্ধ ঘাটতি উপজেলা দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় সাতক্ষীরা তালায় চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আওতায় গঠিত সালতা প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির ৫০ জন সদস্যকে গরু কেনা ও লালন-পালনের জন্য প্রতি সদস্যকে ২ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।

মঙ্গলবার (১ ৫জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ নূরুন্নবী। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার এবং তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নূরুন্নবী বলেন,“গরু পালনে লাভবান হতে হলে গরুকে সন্তানের মতো যতœ করতে হবে। গরুর খাদ্য নিজে প্রস্তুত করলে খরচ কমে এবং লাভ বেশি হয়। সমিতির মাধ্যমে গরু পালন করলে আরও লাভবান হওয়া যায়। এজন্য সমিতির নিয়ম-কানুন মেনে চলা জরুরি। কোনো সমস্যা হলে সমবায় অফিস বা প্রাণিসম্পদ অফিসে দ্রুত যোগাযোগ করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451