বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

ঢাকার আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের হাতে অপহরণের পর অষ্টম শ্রেণির ছাত্র মেজবাহুল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রায় ২০ মাস পর তার লাশ উত্তোলন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) নইমুদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের সহায়তায় ভিকটিমের লাশ উত্তোলন করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-০৪, তারিখ ০১ আগস্ট ২০২৪, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। মামলার এক পর্যায়ে ভিকটিম হিসেবে উল্লেখিত হৃদয় নামের একজন সুস্থ হয়ে ৭ আগস্ট ২০২৪ তারিখে বাড়িতে ফিরে আসে।

পরবর্তীতে হৃদয় (হজরত আলী) থানায় জানায়, ভুলবশত তাকে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে অপহরণের পর নৃশংস হত্যার শিকার হন মেজবাহুল ইসলাম এবং তার লাশ টাঙ্গাইলের মধুপুর এলাকায় দাফন করা হয়।

আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা (এসআই) তালেব জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451