রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

২০২৬ সালে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশে কোনো পশু সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদসহ কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ।

 

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার যথেষ্ট সজাগ রয়েছে। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কয়েকটি সভা করা হয়েছে, যাতে কোনো গরু দেশে প্রবেশ করতে না পারে।”

তিনি আরও বলেন, “শুধু কোরবানির পশুই নয়, বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ।

 

দেশের খামারিরা এখন আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন সম্পর্কে দক্ষ হয়ে উঠেছেন। তাই বিদেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। কোরবানির ঈদে দেশে প্রায় এক কোটি গরু, মহিষ ও ভেড়া কোরবানি হয়ে থাকে।”

অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451