মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারের সামনের সড়কে বাসা-বাড়ির বাথরুমের নোংরা পানিতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ব্যবসা-বাণিজ্যে চরম স্থবিরতা নেমে এসেছে। বেচাকেনা কমে যাওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন।

 

বৃহস্পতিবার (৭ মে ২০২৬ইং) বিকেলে বাজারের মাছ ব্যবসায়ীদের প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান বেপারী ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদ মিয়ার উপস্থিতিতে ব্যবসায়ীরা রাস্তায় জমে থাকা পানিতে নেমে প্রতিবাদ জানান।

এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কিছু বাড়ির মালিক বৃষ্টির পানির সঙ্গে বাসা-বাড়ির বাথরুমের নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় ছেড়ে দেওয়ায় পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং বাজারে ক্রেতাদের আসা কমে যাওয়ায় ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

 

ব্যবসায়ীরা আরও জানান, দ্রুত সরকারি উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে মানববন্ধনসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

 

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীও দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও রাস্তায় নোংরা পানি ফেলা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451