সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক

সাইফুল ইসলাম কবির , বাগেরহাট
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের চিতলমারীতে নাতনীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বৃদ্ধা দাদী আলেয়া বেগম (৮০) কে হত্যা করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার উমজুড়ি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

  • নিহত আলেয়া বেগম ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাওসার ভাবনা (২৮) ও আনসার ভাবনা (২২) নামের দুই যুবককে আটক করেছেন। কাওসার ও আনসার একই গ্রামের আসমত বাবনার ছেলে।

 

নিহত আলেয়া বেগমের ছেলে ভ্যান চালক ফেরদাউস হাওলাদার জানান, তার দুটি ছেলে ও চারটি মেয়ে।প্রতিবেশী যুবক কাওসার বাবনা প্রায়ই তার মেয়েদের যৌন হয়রানি করত। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে টিউবয়েলে পানি আনতে যায়। এ সময় কাওসার ভাবনা শিশুটিকে জড়িয়ে ধরে। শিশুটি কাঁদতে কাঁদতে বিষয়টি তার মাকে জানালে আলেয়া বেগম নাতনীকে যৌন হয়রানির প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হযে আনসার ও কাওসার বাবনা ইট ও পুতা দিয়ে তার মা আলেয়া বেগমের মাথায় আঘাত করে। ঘটনাস্থলে তার মায়ের মৃত্যু হয়।

 

হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে তিনি নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে কাওসার ভাবনা ও আনসার ভাবনা নামের দুই ভাইকে আটক করা হয়েছে। নিহত আলেয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451