বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সেলিম হায়দার , তালা, সাতক্ষীরা
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই ২০২৫) বিকালে তালা উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামাল হোসেন। পরিবার পরিকল্পনা পরিদর্শক মোসলেম শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডাঃ প্রঞ্জা লাবনি দাশ। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক: কাজী লিমনুজ্জামান, জেসমিন আরা,সাংবাদিক ইমরান হোসেন প্রমূখ।

আলোচনা শেষে জেলা পর্যায়ে ৮টি ক্যাটাগরির মধ্যে তালা উপজেলার সেরা ৬ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে রয়েছেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: জেসমিন আরা,শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: কাজী লিমনুজ্জামান,শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: নাসরিন সুলতানা,শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,শ্রেষ্ঠ উপজেলা পরিষদ: তালা উপজেলা পরিষদ,শ্রেষ্ঠ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা: মোঃ কামাল হোসেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451