সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর লাল সবুজ বাসের যাত্রীকে মারধরের ঘটনায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় সনাক্তপূর্বক জড়িত ০২ জন আসামী গ্রেফতার

জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখীল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ মোরশেদ আলম, অফিসার ইনচার্জ, সোনাইমুড়ী থানা, নোয়খালী এর নেতৃত্বে অদ্য ১৬/০৭/২০২৫ইং তারিখে এসআই(নিঃ) মোঃ কামাল উদ্দিন মুন্সি সঙ্গীয় অফিসার ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী এর অফিসার ফোর্সসহ লাল সবুজ বাসের যাত্রী মোঃ তারিকুল ইসলাম(৩১), কে গত ১৪/০৭/২০২৫ইং তারিখে মারধরের ঘটনায় রুজুকৃত সোনাইমুড়ী থানার মামলা নং- ১১, তারিখ- ১৫-০৭-২০২৫খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭ পেনাল কোড এর ভিকটিম মোঃ তারিকুল ইসলাম(৩১), পিতা- নজরুল ইসলাম, মাতা কামরুল্লাহার, গ্রাম-ভরপুর, ০৯ নং ওয়ার্ড, পোস্ট- ১৫ নং টাংগাব ইউনিয়ন, থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহ, এ/পি- বাসা নং-৮৫০, পূর্ব বাড্ডা, ঢাকা ১২১২’ কে মারধর করার ভিডিও ফুটেজ পযবেক্ষণের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মুখে মাস্ক পরিহিত অবস্থায় বাসের ভিতরে হেলমেট দ্বারা আঘাতকারী আসামী ১। আরিফুল ইসলাম প্রঃ আরিফ(৩৩), পিতা- মৃত জয়নাল আবেদীন, মাতা- তাজনাহার বেগম, সাং- বিজয়নগর (জমাদ্দার বাড়ী), ০৮ নং ওয়ার্ড, সোনাইমুড়ী পৌরসভা, থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী এবং ঘটনার সহিত জড়িত অপর সন্ধিগ্ধ আসামী ২। জাহিদুল ইসলাম হৃদয়(২৬), পিতা- মোঃ মকবুল আহাম্মদ, মাতা- পারভীন আক্তার, সাং- সোনাইমুড়ী (হাবিব উল্যাহ্ দরবেশ বাড়ী), ৫ নং ওয়ার্ড, সোনাইমুড়ী পৌরসভা, থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী’দ্বয়কে সনাক্তপূর্বক গুপ্তচরের মাধ্যমে আসামীদ্বয়ের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করতঃ অদ্য ১৬/০৭/২০২৫খ্রিঃ রাত ০২.০০ ঘটিকায় গ্রেফতার করা হয়। ধৃত আসামী আরিফুল ইসলাম প্রঃ আরিফ(৩৩) এর হেফাজত হতে ঘটনার সময় তার পায়ে পরিহিত চকলেট কালারের লোফার স্যু এবং হাতে থাকা হেলমেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সহিত জড়িত অপরাপর আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451