বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ আরিচা-কাজিরহাট নৌ-রুটে দ্রুতগতির যানবাহন স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ উঠেছে। নিয়ম লঙ্ঘন করে নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।

 

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ইং) সকালে সরেজমিনে আরিচা ঘাটে গিয়ে দেখা যায়, পদ্মা ও যমুনা নদীর সংযোগস্থলে অবস্থিত প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার দীর্ঘ এই নৌ-রুটে চলাচলকারী স্পিডবোটগুলোর অনুমোদিত যাত্রী ধারণক্ষমতা ১২জন হলেও অধিকাংশ বোটে ১৬ থেকে ১৮ জন যাত্রী বহন করা হচ্ছে।

 

নৌ-রুট ব্যবহারকারী যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী বহনের কারণে স্পিডবোটে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। নদীতে ঢেউ বা হঠাৎ গতিবিধি পরিবর্তন হলে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। অনেক যাত্রী ভয়ে থাকা সত্ত্বেও বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

 

এ বিষয়ে স্পিডবোট মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল ও যাত্রীরা দ্রুত নৌ-প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিয়মিত মনিটরিং, ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন নিশ্চিত করা এবং লাইফ জ্যাকেট ব্যবহারে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা এড়ানো কঠিন হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451