সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

সাভারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে

দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি ২০২৬ইং) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ী এলাকায় ভাই ভাই খন্দকার ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচারকে ৪হাজার টাকা জরিমানা আদায় ও অভিযোগকারী ভোক্তাকে তার অতিরিক্ত ১হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

 

এছাড়াও ভরারী এলাকায় গ্রীন টাউন এলপি গ্যাস লিঃ এর ডিপোকে বিক্রয়কৃত চালানে গ্যাসের মূল্য উল্লেখ না থাকার কারণে ও বিস্ফোরকের লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, অবৈধ মজুদকৃত এলপিজি গ্যাসের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কোন সুযোগ নেই। ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে মূল্যবৃদ্ধি ও মজুদ করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451