রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন

এম এ আজম
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে গিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং আমান উল্লাহ আমান।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব পাওয়ার পর সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মহানগর উত্তর বিএনপির শীর্ষ এই দুই নেতা সমাধিস্থলে উপস্থিত হন। এ সময় তারা প্রয়াত দুই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী দলীয় পতাকা ও ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মহানগর উত্তর বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনে দলের যেকোনো সাংগঠনিক কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451