‘মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’—এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর মিরপুরের রাজপথ। এ স্লোগানকে সামনে রেখে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ছাত্রদল। কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহাম্মেদের সার্বিক নেতৃত্বে মিছিলটি মিরপুর-২-এর জনতা হাউজিংয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় স্টেডিয়ামের সামনে দিয়ে অগ্রসর হয় এবং ঢাকা কমার্স কলেজের সামনে গিয়ে শেষ হয়। পুরো মিছিলজুড়ে ‘মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহাম্মেদ। বক্তব্যে তিনি সংগঠনের ঐক্য, সাংগঠনিক শক্তি ও নেতাকর্মীদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি মিরপুর এলাকায় রাজনৈতিকভাবে আলোচনার সৃষ্টি করে।
মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে ‘মিল্টন-জাহাঙ্গীর পরিষদ’ ঘিরে নেতাকর্মীদের সমর্থন ও সাংগঠনিক তৎপরতার বিষয়টি তুলে ধরা হয়।