রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন।

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

দেশে শীত মৌসুমে শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় একদিনে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আমিনপুর থানার কদিম মালঞ্চি পূর্ব পাড়ায় এক গোরস্তানে তিনজনকে করব দেয়া হয়েছে।

গত (৫ ও ৬ জানুয়ারি ২০২৬ইং) দেশে শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের কথা জানিয়েছে পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিস। আবহাওয়ার তথ্যমতে, সকাল ৯টায় পাবনায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান,আজকের তাপমাত্রা দেশে এ মৌসুমে জেলার সর্বনিম্ন রেকর্ড হয়েছে। সকাল ৯টায় বাতাসে জলীয় বাষ্পের আদ্রতা ছিল ৯৬ ও দুপুর ১২টায় ৭৯ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে কিছুদিন পর তাপমাত্রা বাড়তে পারে বলে তিনি জানান।

 

এদিকে গত এক সপ্তাহের শৈত্যপ্রবাহে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। গ্রাম বা শহরের পাড়া বা মহল্লার বিভিন্ন অলি গলিতে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন অনেকে। সকাল এবং বিকেলের দিকে অত্যন্ত প্রয়োজন ছাড়া মানুষ বাইরে কম বের হচ্ছেন। এতে সড়কে চলাচলাকারী অটোরিকশসহ বিভিন্ন যান চালকদের আয় কমেছে। কাজ সংকটে ভোগান্তি পোহাচ্ছেন শ্রমজীবীরা।

 

এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম জানান, শীত জনিত রোগীর সংখ্যা বাড়ছে, গত এক সপ্তাহে ১০-১২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে পাবনার আমিনপুর থানার কদিম মালঞ্চি পূর্ব পাড়ার শাহজাহান মোল্লার স্ত্রী রুবি (৬০), ছানোয়ার ছানু বিশ্বাসের মা (৮০), আরজেদ এর স্ত্রী (৬৫), মুরাদ মন্ডল (৬০)সহ ৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে সাংবাদিক হেলাল শেখ এর মা খুব অসুস্থ, গতকাল তার মুখে পানি দেয়া হয়। তিনি এখনো বেঁচে আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451