বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ দখল করে রেখেছে মৎস্য আড়ত, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ফুটপাতের হকাররা। মহাসড়কের একাংশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মাছ পরিবহনকারী ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহনের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী,পথচারী ও যানবাহন চালকরা।

 

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ইং) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মৎস্য আড়তের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং করা হচ্ছে। মাছ নামানো ও তোলার সময় পুরো সড়ক কার্যত বন্ধ হয়ে যায়। পাশাপাশি ফুটপাত দখল করে বসানো হয়েছে হকারদের দোকান, ফলে পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়েই চলাচল করছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনেক সময় ট্রাফিক পুলিশ থাকলেও তারা বিষয়টি উপেক্ষা করছেন বলে অভিযোগ উঠেছে।

একাধিক গাড়িচালক জানান, হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক বা ভ্যানের কারণে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হয়। বিশেষ করে রাতের বেলায় আলো স্বল্পতার কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

সচেতন মহলের মতে, মহাসড়ক দখলমুক্ত করা না গেলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত প্রশাসন, হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত উচ্ছেদ অভিযান ও নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451