রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

প্রাণের কারখানায় অগ্নিকাণ্ড, নারী শ্রমিকের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জে প্রাণ কোম্পানির চিপস কারখানার আগুন প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুনে নাজমা আক্তার (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৮ জন।

এর আগে বুধবার (১০ এপ্রিল) বিকেল প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ চিপস কারখানার ১৩নং ভবনে আগুন দেখতে পান প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হবে বলে ধারণা করছেন শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, প্রাণের চিপস কারখানায় আগুন লেগে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮ জন। হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা রহমান ও পুলিশ সুপার আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451