সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

সাকিবের বার্ষিক আয় ২৭৫ কোটি টাকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৪০৯ বার পড়া হয়েছে

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের ‘ব্র্যান্ড নেম’ সাকিব আল হাসান দেশের সব ক্রিকেটারের চেয়ে বেশি ধনী ব্যক্তিত্ব। এমনকি দেশের অন্যতম ধনীদের মধ্যেও তার নাম রয়েছে।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের মাসিক আয় প্রায় ২২ কোটি ৯২ লাখ টাকা। বছরে যা ২৭৫ কোটি টাকা। ক্রিকেটারদের নিয়ে কাজকরা ক্রিকেট ট্র্যাকার নামে একটি ওয়েবসাইট এ তথ্য প্রকাশ করেছে।

শুধু জাতীয় দলের সম্পদ নন, বিশ্বের প্রায় সবকটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে সমান বিচরণ বাংলাদেশের এই বাঁহাতি অলরাউন্ডারের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শ্রীলংকা এবং পাকিস্তান সুপার লিগ- সব লিগেই বেশ ভালোই দাপট সাকিবের।

তবে সব থেকে বেশি আয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেই। শুধু ক্রিকেট খেলেই এই পরিমাণ অর্থ উপার্জন করেননি সাকিব। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও প্রচুর অর্থ উপার্জন করে চলেছেন তিনি। এছাড়াও রয়েছে নিজের রেস্তোরাঁ, শো-রুম, আউটলেট ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা (ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট); পাশাপাশি বিজ্ঞাপন-শুটিংয়ের কাজ তো আছেই।

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার
টেস্ট: ৪২ টেস্টে ২ হাজার ৮শ’ ২৩ রান। ১৪৭ উইকেট। ব্যাটিং গড় ৩৯ দশমিক ৭৬। শতক সংখ্যা ৩টি।
ওয়ানডে: ১৫৭ ওয়ানডেতে ৪ হাজার ৩শ’ ৯৮, উইকেট সংখ্যা ২০৬। ব্যাটিং গড় ৩৫ দশমিক ১৮। এছাড়া ৬টি শতক অাছে তার।
টি-টোয়েন্টি: ৫৪ টি-টোয়েন্টিতে ১ হাজার ১শ’ ৩ রানে শিকার করেছেন ৬৫ উইকেট। ব্যাটিং গড় ২৩ দশমিক ৯৭।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451