সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

রিয়াদ-হৃদয়ের ব্যাটে চড়ে সহজ জয় টাইগারদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মোটামুটি মানের লক্ষ্যই দিল সফরকারী জিম্বাবুয়ে। ১৩৯ রানের সেই লক্ষ্য বর্তমান ক্রিকেট প্রেক্ষাপটে তেমন বড় কিছু নয়, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগমনে এই স্কোরকে নগণ্যই ধরা যায়। বাংলাদেশের কাছেও এই স্কোর স্বল্পই প্রমাণিত হলো। মাহমুদউল্লাহ রিয়াদ-তাওহীদ হৃদয়ের ব্যাটে চড়ে টাইগাররা সহজেই পেরিয়ে যায় নির্দিষ্ট লক্ষ্যে। আর এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-০ গোলে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।

রোববার (৫ মে) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিকান্দার রাজাদের দলের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৭ রান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451