রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

রোনালদো ১ ম্যাচ নিষিদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে
ম্যাচে অশ্লীল অঙ্গভঙ্গি করার দায়ে ১ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রবিবার আল শাবাবের মাঠে প্রতিপক্ষ গ্যালারি থেকে ‘মেসি, মেসি’ চিৎকার ভেসে এলে আপত্তিকর ওই অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। সৌদি ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা ও নৈতিকতা কমিটি তারই শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ করেছে পর্তুগিজ তারকাকে। একই অপরাধে পাশাপাশি জরিমানাও গুনতে হবে আল নাসরে খেলা এই তারকাকে।

দুই ভাগে সেই জরিমানা দিতে হবে তাঁকে। ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে তাঁকে সৌদি ফুটবল ফেডারেশনে। এর বাইরে আরো ২০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে তাঁকে আল শাবাব ক্লাবকে। আল নাসরের পরবর্তী ম্যাচ আজই, আল হাজমের বিপক্ষে।এই ম্যাচেই মাঠে থাকতে পারছেন না রোনালদো।সৌদি আরবে ফুটবলের দূত হয়েই এসেছেন রোনালদো। সেখানে এই ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। ম্যাচটাতে আল নাসরই জিতেছে ৩-২ গোলে।তবে শিরোপার লড়াইয়ে আল হিলালের চেয়ে এখনো ৭ পয়েন্ট পিছিয়ে রোনালদোর দল। এপি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451