শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

ডেনমার্ককে বিদায় করে শেষ আটে ক্রোয়েশিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৯৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

ক্রোয়েশিয়া ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে গিয়েই চমক দেখিয়েছিল, উঠেছিল সেমিফাইনালে। এরপর টানা তিনটি বিশ্বকাপে হতাশ করেছে তারা। দুইবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে, আর একবারতো মূল পর্বে খেলার সুযোগই পায়নি। দীর্ঘদিন পর আবার তারা বিশ্বকাপে খেলতে গিয়েছে সোনালী প্রজন্ম নিয়ে। গ্রুপ পর্বে তার প্রমাণও দিয়েছিল আর্জেন্টিনার মতো দলকে তিন গোলে হারিয়ে। সে ধারাবাহিকতায় শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে ডেনমার্ককে ৩-২ হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রাকিটিচ-মড্রিচরা।

এই জয়ে চতুর্থ দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। এর আগে ফ্রান্স, উরুগুয়ে ও রাশিয়া কোয়ার্টার ফাইনালে ওঠে।

অবশ্য ম্যাচের নির্ধারিত সময়ে ছিল ১-১ গোলে সমতা ছিল। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে যায় খেলা। আর টাইব্রেকারে জয়ের উল্লাস করে ক্রোয়েটরা।

অবশ্য ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল ডেনমার্ক। ডি-বক্সের মধ্যে জটলা ম্যাথিয়াস জর্গেনসনের শট ক্রোয়েশিয়া গোলরক্ষকের হাতে লেগে বল জড়ায় জালে।

অবশ্য গোলটি সমতা আনতে খুব বেশি সময় লাগেনি, চতুর্থ মিনিটে ম্যাচে ফিরে ক্রোয়েশিয়া। মারিও মান্দজুকিচ চমৎকার শটে গোল করেন।

ম্যাচের নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়ে শেষ দিকে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করে ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক লুকা মড্রিচ। যদিও শেষ পর্যন্ত তাঁর দল টাইব্রেকারে গিয়ে জিতেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451