সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৪২৪ বার পড়া হয়েছে

মিরপুর থেকে: তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। বুধবার (৮ জুন) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে শেখ জামালের বিপক্ষে এ কীর্তি গড়েন মোহামেডান অধিনায়ক।

এ ম্যাচে ব্যাটিংয়ের নামার আগে মাইলফলক থেকে ১৮ রান দূরে ছিলেন মুশফিক। মুক্তার আলীর বলে একস্ট্রা কাভারে সিঙ্গেল নিয়ে ৬ হাজারি ক্লাবে পৌঁছান এ ডানহাতি ব্যাটসম্যান।

চলতি প্রিমিয়ার লিগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছান আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে এ বাঁহাতি ওপেনারের রান ৬১৭২।

লিস্ট ‘এ’ক্রিকেটে বাংলাদেশের হয়ে তামিম-মুশফিকের পরই অবস্থান সাকিব আল হাসানের। বিশ্বসেরা এ অলরাউন্ডার লিস্ট ‘এ’ ক্রিকেটে করেছেন ৫ হাজার ৩২৪ রান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451