বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর জুটি বেঁধেছে ব্রিটেনের ক্ষুদ্রতম কুকুরের সঙ্গে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৩৫২ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত
ঢাকা: বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর জুটি বেঁধেছে ব্রিটেনের ক্ষুদ্রতম কুকুরের সঙ্গে। ওয়েলসে গ্রেট ড্যান মেজরের বাড়িতে বেড়াতে এসেছিলো ক্ষুদে চিহুয়াহুয়া ডিজনি।

মেজরের মালিক পেনমাইনবাসী ব্রায়ান উইলিয়ামসের (৫৫) বিশ্বাস, মেজর বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃতি পেতে প্রতিদ্বন্দ্বিতা করছে সে। পেছনের দু’পায়ে ভর করে দাঁড়ালে মেজরের উচ্চতা হয় সাত ফুট এক ইঞ্চি। যেখানে বামন ডিজনি অনায়াসে তার চারপায়ের মাঝখান দিয়ে ছোটাছুটি করতে পারে।

উইলিয়ামস জানান, তিন বছর বয়সী মেজরের ওজন সাড়ে ৭৬ কেজি। সে বিশ্বের সবচেয়ে সুদর্শন কুকুর। কখনও একটা মাছিকেও আঘাত করেনি মেজর। ছোট ডিজনির সঙ্গে তাকে খুব মানায়।

এদিকে ১৯ মাস বয়সী ডিজনির ওজন মাত্র ০.৮২ কেজি। জন্মের আট সপ্তাহ বয়সকালে সে যা ছিলো, এখনও তাই রয়ে গেছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের স্থান দখল কর‍ার প্রত্যাশী মেজর। প্রতিদিন তার খাদ্য তালিকায় রয়েছে- ছয়টি ডিম, দুই কিলো মাংসের কিমা ও দেড় লিটার দুধ। এদিকে ডিজনিকে দিনে এক এগ কাপ ড্রাইফুড দিলেই যথেষ্ট।

ডগ গ্রুমার নাতালি ভেইন (২৮) ডিজনিকে পশ্চিম মিডল্যান্ডের বিলস্টন থেকে ওয়েলসে নিয়ে যান মেজরের সঙ্গে সাক্ষাৎ করাতে।

বড়-ছোটর এই বন্ধুত্ব দেখে নাতালি বলেন, বিশ্বাস করা কঠিন, এত সুন্দরভাবে তারা মিশে গেছে। এটি সুন্দর বন্ধুত্বের শুরু!

তথ্যসূত্র: ইন্টারনেট।dog-sm20160804005137

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451