সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল আর নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৬৭৩ বার পড়া হয়েছে

ফিচার ডেস্কঃ 

চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেল ৩টায় ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন এই চলচ্চিত্র নির্মাতা।

এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ ছবির আলোকচিত্রী হুমায়ূন কবির শুভ।

গত শনিবার দিবাগত রাতে সাইদুল আনাম টুটুল অসুস্থবোধ করেন। রোববার ভোরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ল্যাবএইড হাসপাতালের ড. মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

দুই বছর আগেও একবার সাইদুল আনাম টুটুল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানান হুমায়ূন কবির শুভ।

২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবির পরিচালনা শুরু করেন সাইদুল আনাম টুটুল। এর আগে সরকারি অনুদানে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451