সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

শসা ও আনারস একত্রে খেলে কী হয়?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৬১০ বার পড়া হয়েছে

গাউট বা গেঁটে বাত রোগের নাম নিশ্চয়ই অনেকে শুনেছেন। রক্তে ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে অনেক সময় বিভিন্ন জয়েন্টে  প্রদাহ হয়। এ প্রদাহকে গাউট বা গেটেবাত বলে।

সাধারণত এটি পায়ের বৃদ্ধাঙ্গুলিকে আক্রমণ করে। এতে আঙুল ফুলে যায় এবং লাল হয়ে যায়। কেবল পায়ের বৃদ্ধাঙুলে নয়, হাত ও পায়ের অন্যান্য আঙুল, কুনুই, গোড়ালি, কবজি, হাঁটুতেও এটি আক্রমণ করে। এতে রোগীর চলাফেরা ও কার্যক্রম ব্যাহত হয়। অনেকেই  গাউটের সমস্যায় ভোগেন। তবে জানেন কি, আনারস ও শসা একত্রে খেলে গাউটের সমস্যা কমতে অনেকটাই সাহায্য হয়?

ব্রোমেল্যাইন আনারসের একটি এনজাইম। এটি ইউরিক এসিডের ক্রিস্টালকে গলিয়ে ফেলে। আর শসার মধ্যে পিউরিন নামক উপাদান কম পরিমাণে থাকে, পানি থাকে বেশি পরিমাণে। আনারস ও শসা দুটোই একত্রে গাউটের সমস্যার সঙ্গে লড়াই করে। গাউট অ্যাটাক প্রতিরোধে আনারস ও শসার মিশ্রণ তৈরির উপায়ের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ডেমিক।

উপাদান

১. শসা এক কাপ

২. আনারস এক কাপ

৩. আদা একটি কাপের চার ভাগের এক ভাগ

৪. পানি এক কাপ

৫. অর্ধেকটা লেবুর রস

যেভাবে তৈরি করবেন

এবার সব উপাদান একটি ব্ল্যান্ডারে নিয়ে একত্রে ব্ল্যান্ড করুন। পানীয়টি পান করুন। তবে যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার শরীরের অবস্থা বুঝে খাওয়াই ভালো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451