মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী লুঙ্গি উৎসব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৬৪৪ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী লুঙ্গি উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ বুঝি এক নতুন ঘটনা। নতুন উৎসবও। বাসা-বাড়ি কিংবা এলাকার মধ্যে অনেকে লুঙ্গি পরেন, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এলাকার বাইরে কোনও কাজে গেলে বিশেষ করে স্কুল-কলেজ ও অফিসে কাউকে ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা যায় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেমন ঘটনা ঘটেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ক্যাম্পাসে আয়োজন করেছিলেন ব্যতিক্রমী লুঙ্গি উৎসবের। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘লুঙ্গি মহফেল ২০১৯’।লুঙ্গি পরে সেখানে অংশ নেন তারা। গিয়েছেন ক্লাসে, ঘুরে বেড়িয়েছেন ক্যাম্পাসে, দিয়েছেন আড্ডা। এই মহফেল উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খুলে প্রচারণা চালান আয়োজকরা।এ বিষয়ে ইভেন্টের অন্যতম আয়োজক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র নেহাল মুহাম্মাদ বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার জায়গা। কিন্তু আজকাল সব ক্ষেত্রে এর প্রয়োগ হয় না। অন্যের প্রতি সম্মান, সহনশীলতা এসব এখন অনেক কমে গেছে। লুঙ্গি আমাদের দেশীয় পোশাক হলেও অনেকে এটাকে ‘ক্ষ্যাত’ বলে আখ্যা দেন। আমরা মূলত সেই বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি।নেহাল আরও বলেন, পোশাক যার যার ব্যক্তিগত পছন্দ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে লুঙ্গি পরে ক্লাস করার কথা ভাবাও যায় না। অনেকেই বিষয়টি অন্যভাবে দেখেন। এই বিশ্ববিদ্যালয়েরই কিছু কিছু জায়গায় টিশার্ট পরে গেলেও প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা চাই এই ধারার অবসান ঘটুক।লুঙ্গি উৎসবে একশর বেশি শিক্ষার্থী যোগ দেন জানিয়ে নেহাল বলেন, ‘সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। মেয়েদের জন্য কোনও ড্রেসকোড রাখা হয়নি। আমাদের বান্ধবী ও নারী সহপাঠীরাও অংশ নেন মহফিলে।’শ্রেণিকক্ষে যাওয়ার পর শিক্ষকদের অনেকে ছাত্রদের লুঙ্গি পরা অবস্থায় দেখে বিস্মিত হলেও বিষয়টি জেনে কিছু বলেননি বলে জানান নেহাল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451