শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

নাইম তালুকদার : নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

 

একসময় দিন এনে দিন খাওয়া সিএনজি চালক, অথচ আজ তার চলাফেরা রাজার হালে। শান্তিগঞ্জ উপজেলার কাবিলাখাই গ্রামের এই রূপকথার গল্পের পেছনের সত্যতা উন্মোচিত হতেই আঁতকে উঠেছেন এলাকবাসী।

 

কোনো সৎ ব্যবসা বা অলৌকিক কিছু নয়, অনলাইনের মরণনেশা ‘জুয়া’র এজেন্টশিপ চালিয়ে সাধারণ মানুষকে নিঃস্ব করে এই সম্পদের পাহাড় গড়েছেন আছাব উদ্দীনের ছেলে কাইয়ুম এবং তার স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কাইয়ুমের মূল পেশা সিএনজি চালনা হলেও এটি ছিল মূলত একটি ‘কভার আপ’ বা আড়াল। সিএনজি চালানোর নাম করে তিনি ঘুরে বেড়াতেন গ্রাম থেকে গ্রামে, আর সুযোগ পেলেই ছড়িয়ে দিতেন অনলাইন জুয়ার জাল।

স্মার্টফোনের একটি অ্যাপস আর সহজ উপার্জনের প্রলোভন দেখিয়ে কাবু করতেন গ্রামের উঠতি বয়সের যুবকদের। পরবর্তীতে এই কারবারে যোগ দেন তার স্ত্রীও।

স্বামী-স্ত্রী দুজনে মিলে গড়ে তোলেন অনলাইন জুয়ার একটি শক্তিশালী এজেন্ট নেটওয়ার্ক।

 

কাইয়ুমের এই রঙিন প্রলোভনে পা দিয়ে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নসহ আশপাশের এলাকার শত শত যুবক আজ ধ্বংসের মুখে। রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে জমি-জমা বিক্রি করে, গোয়ালঘর খালি করে, এমন কি সুদে টাকা এনেও যুবকরা ঢালছে এই অনলাইন জুয়ায়।

 

জুয়ার টাকা জোগাড় করতে না পেরে অনেক যুবক জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে। ঘরে ঘরে চলছে অশান্তির দাবানল।

 

এলাকাবাসীর দাবি, কাইয়ুমের এমন রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া এবং বিলাসী জীবনযাপন দেখে এতদিন অনেকে তাজ্জব বনে গেলেও এখন থলের বিড়াল বেরিয়ে পড়েছে।

 

এলাকাবাসীর অভিযোগ— কাইয়ুম ও তার স্ত্রীর তৈরি এই জুয়ার ফাঁদে পড়ে বহু পরিবার আজ পথে বসেছে।

অভিযুক্ত কাইয়ুমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই অনলাইন জুয়ার সিন্ডিকেট গোড়া থেকে উপড়ে ফেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী।

 

এব্যাপার শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন ‘জোয়ারীদের বিরুদ্ধে আমাদের অভিযান সব সময় অব্যাহত নাম টিকানা পাঠিয়ে দেন। আমরা দ্রুত ব্যবস্থা নেব।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451