মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখল করে যানজট, চাঁদাবাজির অভিযোগ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার প্রধান আসামি গ্রেফতার বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

 

সিলেটের গোলাপগঞ্জে রাস্তা থেকে ধরে নিয়ে মারধর, প্রাণনাশের হুমকি, ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর আদায় ও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত শনিবার (২৯ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগটি দায়ের করেছেন উপজেলার রানাপিং এলাকার ফাজিলপুর গ্রামের আব্দুল আজাদের ছেলে মো. আব্দুল কাইয়ুম।

 

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, শনিবার সকাল সোয়া ১১টার দিকে শেরপুর গ্রামের জনৈক শাকিল আহমদ চৌধুরীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ঋণ নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন কাইয়ুম। কিন্তু রানাপিং এলাকার শেরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে আশফাক আহমদ চৌধুরীর বাড়ির সামনে পৌঁছালে তার ছোটো দুই ভাই শরীফ আহমদ (৪০) ও কাশেম আহমদ (৩৫) এবং আশফাকের ছেলে হামজা আহমদ (২২) তাকে আটক করে তাদের বাড়িতে নিয়ে যায় এবং একটি ঘরে আটকে রেখে মারধর করেন। তাদের রডের আঘাতে তার পা ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। তারা তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন এবং ব্ল্যাংক স্ট্যাম্পে তার স্বাক্ষর আদায় করেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451