বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ঢেঁকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ৪৩৩ বার পড়া হয়েছে

 

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
কালের বির্বতনে জয়পুরহাট থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার
ঐতিহ্যবাহী ঢেঁকি। এখন আর নবান্ন উৎসব, পৌষ পার্বন কিংবা বিষেয়
কোন অনুষ্ঠানে ঢেঁকিতে আর ধান ও চাল ভানার শব্দ শুনা যায় না। বর্তমান
গুড়ি কয়েক বাড়িতে ঢেঁকি দেখা যায়। অথচ এক সময় জয়পুরহাট জেলার
প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিটি পরিবারেই ধান ভানাতে ঢেঁকির প্রচলন
ছিল। সেই সময় পরিবারের নারীরা ধান, গম, ভুট্টা,চালসহ বিভিন্ন শষ্য ভাঙ্গার
কাজ ঢেঁকিতেই করত। বিশেষ করে শবে-ই- বরাত, শবে-ই- কদর ,
ঈদ,পূজা,নবান্ন উৎসব পৌষ পার্বনসহ বিশেষ বিশেষ অনুষ্ঠানে পিঠা-
পুলি খাওয়ার জন্য অধিকাংশ বাড়িতে ঢেঁকিতে আটা চালের আটা তৈরীতে
ধুম পরে যেত। সে সময় গ্রামের বধূদের ধান ভানার গান আর ঢেঁকির ছন্দময়
শব্দে চারিদিকে হৈ চৈ পরে যেত। বাড়িতে চলত জামাই মেয়ে আড্ডা।
তাছাড়া সুদুর অতিতে এলাকার বড় কৃষকেরা আশে পাশের দারিদ্র নারীদের
টাকা দিয়ে ঢেঁকিতে আটা ভাঙ্গিয়ে দিত । আবার দারিদ্র পরিবার
ঢেঁকিতে চাল ভাঙ্গিয়ে হাটে বাজারে বিক্রয় করে জিবিকা নির্বাহ করত।
আর ঢেঁকিতে ভাঙ্গা চাল খুব সুস্বাদু চালের খুব কদর ছিল। কিন্তু কালের
বিবর্তনে ধান,গম,ভাঙ্গা যন্ত্রিক কলের আভির্ভাব হওয়াই গ্রাম বাংলার
ঐতিহ্যবাহী ঢেঁকি আজ বিলপ্তির পথে । গ্রাম গঞ্জে এখনো দুই একটি
বাড়িতে ঢেঁকি দেখা গেলেও অদুর ভবিষ্যতে ঢেঁকির প্রচলন থাকবে না বলে
মনে করেন সচেতন মহল। এলাকার প্রবীন কয়েজন লোকের সঙ্গে কথা বললে
ঢেঁকি বিষয়ে বলেন একসময় এইঅঞ্চলে ঢেঁকিতে ধান ভানার ব্যাপক প্রচলন
ছিল । বিভিন্ন উৎসবের সময় প্রতিটি বাড়িতে নতুন জামাই মেয়ে ও
অথিতিদের উপস্থিতিতে বাড়ি ছিল কোলাহল পূর্ণ । গভীর রাতে ঢেঁকিতে
ধান ভানার শব্দ শুনা যেত কিন্তু কালের বির্বতনে ও সময়ের চাহিদা অনুয়ায়ী
আধুনিক যন্ত্রপাতি আর্বিভাব হওয়াই কালের গর্ভে ঢেঁকি হারিয়ে
গেছে। তার পরেও সেই ঢেঁকির কদর জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চলে দুই একটি
বাড়িতে এখনো দেখা যায়। তবে ঢেঁকি ছাটা চালের অমিষের যে আধিক্য
ছিল যা যন্ত্রে ভাঙ্গা চালে তা আর পাওয়া যায় না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451