মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ইংল্যান্ড সিরিজের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে (বিসিবি)।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

ঢাকা: আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ৪ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই।

সাত অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড সিরিজের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিতদের পাশাপাশি নবাগত ও এবারের প্রিমিয়ার লীগে ভালো রান করেছেন এমনরাও আছেন প্রাথমিক দলে। দীর্ঘদিন পর দলে ফেরার রাস্তা পেয়েছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ সোহরাওয়ার্দী ও রকিবুল হাসান।

এছাড়াও মোহাম্মদ শহীদ, মুকতার আলী, কামরুল ইসলাম রাব্বীদের মতো তরুণরা রয়েছেন দলে। এবারের লীগে চমক দেখানো মোসাদ্দেক হোসেন সৈকতও রয়েছেন প্রাথমিক দলে। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আরাফাত সানি ও তাসকিন আহমেদকেও রাখা রয়েছে দলে।

প্রাথমিক দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, জুবায়ের হাসেন, মাশরাফি বিন মুর্তজা, মুকতার আলী, কামরুল ইসলাম রাব্বী, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451