মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

জুলাইয়ে ঢাকা আসছেন হকি কোচ বোনেট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

ঢাকা: বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হতে ঢাকা আসছেন নেদারল্যান্ডসের জাইলস বোনেট।

আগামী ২২ জুলাই দু’দিনের সফরে ঢাকা এবং বিকেএসপি ঘুরে দেখবেন তিনি।

বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ফেডারেশন (বিএইচএফ)।

নভেম্বরে হংকংয়ে এশিয়া কাপের বাছাই পর্বে অংশ নেয়ার জন্য টুর্নামেন্টের আগে ৪৫ দিনের ক্যাম্প করবে হকি ফেডারেশন।

অন্যদিকে, লিগের পর অফুরন্ত অবসর থাকায় খেলোয়াড়রা চান বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে বিদেশি কোচের সন্ধানে রয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। বেশ কয়েকটি ধাপ মারিয়ে নেদারল্যান্ডসের জাইলস বোনেটকেই মনে ধরেছে বিএইচএফের। কথাবার্তা চূড়ান্ত করতেই আগামী ২২ জুলাই ঢাকায় আসছেন এই হাই প্রোফাইল কোচ।

আগামী সেপ্টেম্বরে ঢাকায় বসছে এএইচএফ কাপ অনূর্ধ্ব-১৮ এর আসর। এরপর, জাতীয় দল নভেম্বরে হংকংয়ে যাবে এশিয়া কাপের বাছাই পর্ব খেলতে। তাই সেই আসরের আগে দেড় মাসের ক্যাম্প করতে চায় ফেডারেশন। সেই সাথে বোনেট বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে যে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন তাতে বিশ্বকাপ খেলারও স্বপ্ন বুনছে ফেডারেশন।

অন্যদিকে, প্রিমিয়ার লিগের পর অফুরন্ত অবসর পাচ্ছেন জাতীয় দলের খেলোয়াড়রা। এই সময়টাতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে ভালো হতো বলে জানিয়েছেন দেশের তারকা খেলোয়াড়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451