বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একজন সংগ্রামী পিতা’র গল্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:

একদিন ছেলেরা বড় অফিসার, মেয়ে ডাক্তার হবে ; ঘুচে যাবে সংসারের সকল দুঃখ দুর্দশা। ঠিক এমন স্বপ্নের জাল বুনছেন এক রকমারি খাবার বিক্রেতা পিতা হাবিবুর ইসলাম (৫৬)।

হাবিবুরের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা সদরের প্রভেসর পাড়াতে। দেশ বিভক্ত হওয়ার পর পরই ভারতের মুর্শিদাবাদ থেকে দিনাজপুরের নবাবগঞ্জ আসেন, আর ঠিক তখন থেকেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন সেখানে।

হবিবুর জানায়- অনেক কষ্টের মধ্য দিয়ে দাওরা পর্যন্ত পড়ালেখা করছি। লেখাপড়ার প্রতি আগ্রহ থাকলেও পরবর্তীতে আর্থিক সংকটের কারণে পড়তে পারেন নি তিনি।

ছোট থেকে সন্তানদের প্রতি লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ থাকায় উৎসাহ দিয়ে এসেছেন। সন্তানদের পড়াশোনা যেন অর্থের অভাবে পণ্ড হয়ে না যায়, সেজন্য মাথার ঘাম পায়ের ফেলে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চলছেন তিনি। হাবিবুরের ভাই-বোনের ছেলে-মেয়েরা পড়ালেখা না করলেও শিক্ষার প্রতি প্রবল অনুরাগ থাকায় তার সব সন্তানদের শিক্ষিত হিসেবে গড়ে তোলার যুদ্ধে নেমেছেন হাবিবুর।

হাবিবুর জানায়, “হামার বড় এক ব্যাটা পড়ছে এমএসসি তে ছোট ব্যাটা বিএসসিতে। বড় বেটি পড়ছে রাজশাহী ভার্সিটিতে আর ছোট বেটি ফরিদপুর মেডিকেল কলেজে পড়ছে।”

ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে কখনো গাছ বিক্রি করেছেন ; আবার কখনোই জমি অন্যের কাছে বন্ধকও রাখতে হয়েছে তাকে।

হাবিবুর তার ছেলেমেয়েদের কখনো অন্যের টাকা দিয়ে সন্তানদের পড়াতে চান না। নিজের হালাল পথে উপার্জিত অর্থ দিয়ে তিনি তার চার সন্তানকে গড়ে তুলবেন, বলে জানান তিনি।

তার ছেলে-মেয়েরা যেন মানুষের মত মানুষ হয়ে দেশের মুখ উজ্জ্বল করে সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এ সংগ্রামী পিতা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451