রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

পাঁচবিবিতে রান্না ঘরের আগুনে পুড়লো বসতবাড়ী

মো: আলী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

 

জয়পুরহাটের পাঁচবিবিতে রান্না ঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে দুইটি পরিবারের মোট পাঁচটি ঘরের আসবাবপত্র, লেপ- তোষক ও
ঘরের টিনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।এতে করে ঐ দুই পরিবারের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন
ঐ দুইটি পরিবার।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা সাড়ারপাড় গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা
গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে সাড়ারপাড়া গ্রামের মজনু মন্ডলের স্ত্রী রান্না ঘরে রান্না করছিলেন।

রান্না শেষে চুলার আগুন না নিভিয়ে বাহিরে চলে যান। এসময় চুলার চারপাশে থাকা শুকনো খড়িতে আগুন লেগে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে
আশপাশের ঘরে। তখন বাহির থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নেভাতে থাকে।
সোহেল মন্ডল বলেন, প্রথমে আমার চাচার বাড়ীর তিনটি ঘরে আগুনে লাগে। পরে সেই আগুন আমার দুটি ঘরেও লাগে।

এতে করে আমাদের ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসীরা ছুটে এসে বেশিরভাগ আগুন নিভিয়ে ফেলেন। পরে
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার রতন হোসেন জানান,
খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।অগ্নিকান্ডের ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায়
৪/৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451