সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

দিনাজপুরে তাপমাত্রা ৮ , তীব্র শীতেও ৪ বিভাগে বৃষ্টি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

 

দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র শীতে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। হিম বাতাসে জবুথবু জনজীবন। এরই মধ্যেই আজ বৃহস্পতিবার ভোর থেকে দেশের চার বিভাগে বৃষ্টি পড়তে দেখা গেছে। এতে বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ।

সকালে দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেখানে বলা হয়েছে তীব্র শীতে বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা আরও কমতে পারে। আজ দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, দেশের চার বিভাগ ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টি হচ্ছে। যার সঙ্গে রয়েছে মৃদু বাতাস, যা ঠান্ডা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে সময়মতো কাজে বের হতে পারছে না তারা।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির ফলে কুয়াশা কেটে সূর্যের দেখা মিলতে পারে আগামীকাল থেকে, তবে তাপমাত্রা কমে যেতে পারে। আজকেও রংপুর বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় শৈত্যপ্রবাহ হচ্ছে। যা আরও কয়েকদিন বিরাজ করতে পারে।

অপরদিকে শৌত্যপ্রবাহ আর বৃষ্টির কারণে চুয়াডাঙ্গায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো একিদেনর জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান জানান, এখন থেকে আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে। শীতের তীব্রতা বেড়ে যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451