বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিফটিং ডিউটিতে বুদ্ধিমত্তা-স্মৃতিশক্তির অবক্ষয়!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৪৭৪ বার পড়া হয়েছে

ঢাকা: শিফটিং ডিউটি যারা করেন তাদের ডেইলি রুটিনে অনেকটা পরিবর্তন আসে। এতোকালের গবেষণায় বলা হয়েছে, শিফটিং ডিউটি ঘুমে বিঘ্ন ঘটায় ও খাদ্যাভাসে পরিবর্তন আনে।

এবার গবেষকরা জানিয়েছেন, শিফটিং ডিউটি অর্থাৎ কাজের সময়ের বিভিন্নতা ব্যক্তির বুদ্ধিমত্তা ও মানসিক অবস্থার পরিবর্তন করে।

সাত হাজার অংশগ্রহণকারীর উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান, সপ্তাহের একেক দিন, একেক কাজের সময় ব্যক্তির নলেজ ফাংশনকে দুর্বল করে। ডাক্তাররা নলেজ টেস্ট নিয়ে দেখেছেন, যারা শিফটিং ডিউটি করেন, তারা দেরিতে কগনেটিভ ইম্পায়ারমেন্টের টেস্ট সম্পন্ন করেছেন। তাদের মধ্যে কোনো কিছু মনে করা, নতুন কিছু শেখা ও দৈনন্দিন জীবনে সিদ্ধান্ত নেওয়ার অসুবিধাগুলো লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, যারা এখন থেকে পাঁচ বছর আগে শিফটিং ডিউটি করতেন কিন্তু বর্তমানে নির্দিষ্ট সময়ে কাজ করছেন তারা নন-শিফটকর্মীদের তুলনায় দ্রুত টেস্ট সম্পন্ন করেছেন।

গবেষকরা জানান, বিগত শিফটকর্মীদের অগোছালো মস্তিষ্ক ঠিক অবস্থানে ফিরে আসতে সময় লেগেছে পাঁচ বছর।

সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের এ গবেষণায় প্রতিষ্ঠানটির সহযোগী অধ্যাপক বলেন, ফলাফল অনুযায়ী শিফট ওয়ার্কের সঙ্গে টেস্টে খারাপ পারফরমেন্সের যোগসূত্র পাওয়া গেছে। সবচেয়ে বেশি খারাপ পারফরমেন্স দেখা গেছে বর্তমানে কর্মরত শিফট ওয়ার্কার ও গত পাঁচ বছর ধরে শিফট ওয়ার্ক করছেন এমন ব্যক্তিদের মধ্যে।

অংশগ্রহণকারীদের কগনেটিভ ফাংশন পরিমাপে ব্যবহার করা হয় ট্রায়াল মেকিং টেস্ট। গবেষণাটি প্রকাশ হয়েছে জার্নাল নিউরোবায়োলজি অব এজিং-এ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451