রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ২২৬ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি ঃ

পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা বাজারে এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ধানুয়াঘাটা বাজারে এ হত্যাকাণ্ড হয়।নিহত ব্যবসায়ী হলেন আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের দুলাল সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪০)।

ফরিদপুরের শরৎগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) শামসুল হক বলেন, সকালে নিজ বাড়ি থেকে ধানুয়াঘাটা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন রফিক। পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে পাবনা জেনারেল হাসপাতালের ব্রাদার শরিফুল ইসলাম বলেন, ষাটগাছা গ্রামের রফিকুল ইসলাম নামের এক সার ব্যবসায়ীর মৃতদেহ এসেছে। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বলেন, ‘এ ধরনের একটি হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে আমাদের লোক যাচ্ছেন। ’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451