শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

প্রকাশিত ‘xxx’ এর নতুন ট্রেলারে দীপিকার চমক! (ভিডিও)

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৭৬৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক – ‘কিক সাম অ্যাস, গেট দ্য গার্ল অ্যান্ড লুক টু ডোপ হোয়াইল ইউ ডুইং ইট’। এই লাইনটি দিয়েই শুরু হচ্ছে xXx এর ট্রেলার। আর মাত্র ২ মাস পরেই মুক্তি পাবে সিনেমাটি। আর এই সিনেমার মাধ্যমেই হলিউডে পা রাখছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

এই ছবিটিকে নিয়ে ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ সেই প্রথম থেকেই। কিন্তু ছবিটির প্রথম ট্রেলার ভক্তদের মন জয় করতে পারেনি।

ট্রেলারটি অ্যাকশন সিকোয়েন্স এবং তারকা সমাবেশে ভরপুর হলেও, সেখানে ছিলেন কেবল ভিন ডিজেল। দীপিকাকে দেখা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তাই প্রথম ট্রেলারে দর্শকদের চমক দেওয়া হয়ে ওঠেনি অভিনেত্রীর।

কিন্তু দর্শকদের আনন্দ দিতে অভিনেত্রী হাজির হলেন ছবির এই ট্রেলারটি নিয়ে। আর সেই ট্রেলারের মধ্যমণি দীপিকা স্বয়ং। ট্রেলারে শিকারি দীপিকাকে দেখা গেছে রণংদেহি অবতারে। আগের ট্রিপল এক্স সিনেমার মতই এই ছবিতেও থাকছে চোখ ধাঁধাঁনো অ্যাকশন, দুর্দান্ত লোকেশন এবং লাস্যময়ীদের দুরন্ত ককটেল। যা কিনা চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম।

ট্রিপল এক্স ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে কাজ করেছিলেন ভিন ডিজেল। পরে দ্বিতীয় সংস্করণে ট্রিপল এক্স-এর ভূমিকায় দেখা গিয়েছিল আইস কিউব-কে। সেটা ছিল ২০০৫ সাল। ১৪ বছর পরে ফের ট্রিপল এক্স বা জেন্ডার কেজ হয়ে স্ক্রিনে আসছেন ভিন ডিজেল। তার সঙ্গে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্যামুয়েল এল জ্যাকসন, রুবি রোজ, ডনি ইয়েন এবং টনি জা। আগামী বছর ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি।


[vsw id=”-ziu6JzJTZ0″ source=”youtube” width=”300″ height=”300″ autoplay=”yes”]


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451