মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় বিমল সরকার (৭০) নামের এক বৃদ্ধের মৃতদেহ
উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নিহতের বাড়ির পাশের পুকুর থেকে
মৃতদেহটি উদ্ধার করা হয়। বিমল সরকার উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত
সতীশ চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত ১১ টার পর থেকে বৃদ্ধ বিমল
সরকার নিখোঁজ হন। এরপর খোঁজাখুজির এক পর্যায়ে পরদিন শনিবার
সকালে বাড়ির পাশের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে পরিবারের
লোকজন।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম
জানান, নিহত বিমল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের পক্ষ
থেকে জানানো হয়েছে। রাতের কোন অংশে বাড়ি থেকে বের হয়ে পুকুরে
পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।