বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ‘সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যে
শনিবার বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৫ তম জাতীয় সমবায়
দিবস উদযাপিত হয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেনের
সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা
আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
সভায় অন্যান্যের মধ্যে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, শিক্ষক-
কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোর্তুজা আলী
বাবলু, চালকল মালিক সমিতির সেক্রেটারী আবু বকর সিদ্দিক, বনপাড়া
খ্রিষ্টান ক্রেডিট ইউনিয়নের সভাপতি বাবলু রেনেতাস কোড়াইয়া ও
নির্বাহী কর্মকর্তা পরিমল গমেজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দারিদ্রতা
বিমোচনে অবদান রাখায় ২১টি সমবায় সংগঠনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ
দেয়া হয়।