বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্মলেন্দু গুণের কবিতাকুঞ্জে পরী মণির অনুদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

‘নেত্রকোণার শহরতলী মালনীতে, মগরা নদী তীরে নির্মাণাধীন কবিতাকুঞ্জের ভবন নির্মাণ সম্পন্নকরণ, বিদ্যুৎ সংযোগ স্থাপন, পানির জন্য সাবমারসিবল পাম্প বসানো, পাঠাগারের জন্য বই কেনা ও বই রাখার জন্য আলমারি ও বসার জন্য চেয়ার টেবিল কিনতে কম করেও ৫-৭ লাখ টাকা দরকার হবে। আমার নিজের টাকা শেষ। সামনে কোনো অর্থকরী পুরস্কার পাওয়ার সম্ভাবনা দেখছি না। এমতাবস্থায় আমি আপনাদের কাছে প্রস্তাবিত কবিতাকুঞ্জের জন্য অর্থ সাহায্যের আকুল আবেদন জানাচ্ছি। আমার বিকাশ নম্বরে (০১৯৫৫৩১৪৬৪৫) অর্থ সাহায্য পাঠাতে পারেন।’

‘কবিতাকুঞ্জের জন্য সহযোগিতা চাই’ শিরোনামে গত ২৫ সেপ্টেম্বর নিজের ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ। তার স্ট্যাটাস পড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হালের আলোচিত নায়িকা পরী মণি। কবিতাকুঞ্জের জন্য তিনি এক লাখ টাকা দিতে চেয়েছেন। বিষয়টি নির্মলেন্দু গুণ জানিয়েছেন আজ, আরেকটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।
এ বিষয়টি নিশ্চিত করে পরী মণি বলেন, ‘আমি কবিতা অনেক ভালোবাসি। আমার মনের নায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। আমাকে কে ফলো করে আমি জানি না, কিন্তু ফেসবুকে আমি বাংলাদেশের সব কবিকেই ফলো করি। হঠাৎ করেই কবি নির্মলেন্দু গুণের স্ট্যাটাস চোখে পড়ল। মনটা খারাপ হয়ে গেল। এভাবে তাঁর মতো একজন কবির স্বপ্ন থেমে যাবে? তখনই উনাকে ফোন করে পাশে দাঁড়ানোর ইচ্ছে জানাই। উনিও আমাকে সাদরে গ্রহণ করলেন। আমি একজন মানুষ হিসেবে গর্বিত যে এমন একটি কাজের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451