শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর গুলশানের জঙ্গি হামলা নিয়ে ফারুকীর ‘হলি বেকারি’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

 

 

 

রাজধানীর গুলশানে হলি আর্টিজানের বিয়োগান্তিক ঘটনা নিয়ে ছবি তৈরি করতে যাচ্ছেন গুণি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটির নাম ‘হলি বেকারি’। ছবিয়ালের ব্যানারে এটি  তৈরি হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’র  প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বুসান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরি ছবির বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে ফারুকী এখন রয়েছেন দক্ষিণ কোরিয়ায়। সেখানেই পরবর্তী ছবি তৈরির পরিকল্পনার কথা জানান তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ২০১৭ সালের শুরুতে এ ছবির কাজ শুরু করবো। এতে দেশ-বিদেশের অভিনয়শিল্পীরা কাজ করবেন। ছবিটি এক শটে নেয়ার পরিকল্পনা আছে। আমি বিশ্বাস করি, এ এক শটে দক্ষিণ এশিয়ার রাজনীতির জটিল অবয়ব, ঘৃণার সংস্কৃতি ও অসহিষ্ণুতার উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং প্রগতিশীল বাংলাদেশ আর তথাকথিত রক্ষণশীল মানসিকতার মানুষের বিভেদটা তুলে ধরতে পারবো।

এরই মধ্যে ‘ডুব’ছবির কাজ শেষ করেছেন তিনি। এতে বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান অভিনয় করেছেন।  এটি তার পরিচালিত তৃতীয় ছবি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451