বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেষ ওয়ানডের দলে পরিবর্তন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
  • ৫১১ বার পড়া হয়েছে

 

 

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ১৪ সদস্যের দল ঘোষণা করে।

এই দলে পরিবর্তন আনা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। তাঁর জায়গায় দলে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম।

প্রথম দুই ওয়ানডেতে ছিলেন মোশাররফ। খেলেছিলেন একটি ম্যাচ, কিন্তু খুব একটা সাফল্য পাননি। তাই দ্বিতীয় ওয়ানডের একাদশের বাইরে রাখা হয় তাঁকে। এবার তৃতীয় ওয়ানডের আগে দল থেকেই বাদ দেওয়া হয়েছে এই অভিজ্ঞ স্পিনারকে।

অতিথি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

একই মাঠে সিরিজের প্রথম টেস্টও হবে, ২০ থেকে ২৪ অক্টোবর। এরপর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451