সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ইকুয়েডরকে হারিয়ে সেমিতে যুক্তরাষ্ট্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৩৯২ বার পড়া হয়েছে

ঢাকা: প্রথম দল হিসেবে শতবর্ষী কোপা আমেরিকার সেমিফাইনালে নাম লেখালো যুক্তরাষ্ট্র। ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। ফাইনালের ওঠার লড়াইয়ে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনা বা ভেনেজুয়েলা।

ওয়াশিংটনের সেঞ্চুরিলিংক স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের মাথায় দু’দলই দশজনের দলে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের আলেজান্দ্রো বেদোইয়াকে লাথি মেরে ট্যাকল করে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন অ্যান্তোনি ভ্যালেন্সিয়া। ম্যাচেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঠিক ওই সময়েই মাঠে বিশৃঙ্ক্ষলা সৃষ্টি করায় সরাসরি লাল কার্ডের আওতায় পড়েন স্বাগতিক দলের তারকা মিডফিল্ডার জারমেইন জোনস।

তার আগে ১-০ গোলে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। ২২ মিনিটে জোনসের ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান অভিজ্ঞ ক্লিন্ট ডেম্পসি। ৬৫ মিনিটে ডেম্পসির পাসে ব্যবধান দ্বিগুন করেন তরুণ ফরোয়ার্ড গায়াসি জারডেস। এর ঠিক ৯ মিনিট বাদেই ইকুযেডরকে ম্যাচে ফেরান মিডফিল্ডার মাইকেল অ্যারোইয়ো।

শেষ পর্যন্ত ভক্ত-সমর্থকদের আনন্দের উপলক্ষই এনে দেয় স্বাগতিকরা। রেফারি শেষ বাঁশি বাজানোর আগ পর্যন্ত ইকুয়েডরের সমতায় ফেরার সব প্রচেষ্টাই ভেস্তে যায়। ম্যাচ শেষে সেমি নিশ্চিতের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লিন্সম্যানের শিষ্যরা।

আগামী বুধবার (২২ জুন সকাল ৭টা) প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তৃতীয় কোয়ার্টারে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যকার জয়ী দল যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। রোববার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451